সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজশাহী

নিয়ন্ত্রন হারিয়ে বাস খাদে, নিহত ১

নিউজ ডেস্ক৮ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
নিয়ন্ত্রন হারিয়ে বাস খাদে, নিহত ১

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে নিয়ন্ত্রন হারিয়ে একটি যাত্রিবাহী বাস খাদে পড়ে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

 

শনিবার সন্ধ্যা ৭টার দিকে রাজশাহীর পবা উপজেলার মুরালিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত ব্যাক্তি হলেন, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার শামসুলের ছেলে রকিবুল ইসলাম (৩৫)। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে তাদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।

 

স্থানীয়রা জানান, রাজশাহী থেকে ‘নূরে মক্কা’ নামে যাত্রিবাহী বাস (রাজ ব-৫২৩৪)  চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলো। পথে পবা উপজেলার মুরালিপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক জন নিহত হয়। এ ছাড়াও আহত হয়েছেন আরো ১০ বাসের যাত্রী।

 
বিষয়টি নিশ্চিত করে, রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হচ্ছে।

স/শ