সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

বৈদেশিক সম্পর্ক কমিটি ‘বিলুপ্ত’ করেছে বিএনপি

নিউজ ডেস্ক২২ জানুয়ারি ২০১৯২ মিনিট পড়া
বৈদেশিক সম্পর্ক কমিটি ‘বিলুপ্ত’ করেছে বিএনপি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিএনপির ‘বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটি’র কার্যক্রম স্থগিত করা হয়েছে। পাশাপাশি এ কমিটি ঢেলে সাজানোর উদ্যোগ নেয়া হয়েছে।

গত ১৭ জানুয়ারি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে কমিটি স্থগিতের বিষয়টি বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্যদের অবহিত করা হয়।

এই তথ্য নিশ্চিত করেছেন স্থগিত হওয়ার কমিটির সদস্য তাবিথ আউয়াল।

বিএনপির বৈদেশিক সম্পর্ক বিলুপ্ত সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, ‘বিএনপির বৈদেশিক সম্পর্ক কমিটি নির্দেশক্রমে বিলুপ্ত করা হয়েছে। আগামী এক সম্পাহান্তে নতুন কমিটি গঠনের কার্যক্রম শুরু হবে। নতুন কমিটি গঠনের পূর্বে যদি পুরনো কমিটির কোনো সদস্য কমিটিসংক্রান্ত বিষয়ে আলোচনা করা প্রয়োজন মনে করেন, তা হলে তাকে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করছি।’

স্থগিত হওয়া বিএনপির বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটির একাধিক সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, নানা কারণ দেখিয়ে কয়েক মাস আগে ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্যরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কমিটি পুনর্গঠনের অনুরোধ করেন। পরে তারেক রহমান কমিটি পুনর্গঠনের নির্দেশ দেন দলের মহাসচিবকে।

বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্যরা মূলত কূটনৈতিক বিষয়াবলি দেখভাল করেন। এই কমিটিতে সাবেক আমলা, রাষ্ট্রদূত, কূটনীতিক, সাংবাদিকসহ বুদ্ধিজীবীদের রাখা হয়েছে। গত কয়েক বছরে ফরেন অ্যাফেয়ার্স কমিটির জ্যেষ্ঠ সদস্যরা বয়স, সময় ও সক্ষমতার কারণে সময় দিতে পারছিলেন না।

শমসের মবিন চৌধুরী দল থেকে পদত্যাগের পর কমিটির হাল ধরেন সিনিয়র সাংবাদিক শফিক রেহমান। ২০১৫ সালে তিনি গ্রেফতার হওয়ার পর কমিটিতে কাজ বন্ধ করে দেন। এর পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সাবেক পররাষ্ট্র সচিব রিয়াজ রহমানকে চেয়ারম্যান করতে চাইলে ইনাম আহমেদ চৌধুরীকে এ পদে নিয়োগের প্রস্তাব করেন রিয়াজ রহমান। সম্প্রতি ইনাম আহমেদ চৌধুরী আওয়ামী লীগে যোগ দেন।

এর পরই দলের নীতি ও বৈদেশিক কাজে নতুন অগ্রগতি আনতে এ সিদ্ধান্ত নেয়া হয়।

এ ছাড়া গত এক দশক ধরে এ কমিটি দলের বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে তেমন কোনো অবদান রাখতে পারেনি। সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনেও বিদেশিদের ইতিবাচক সহযোগিতা পায়নি দলটি। তাই এ কমিটি ঢেলে সাজানোর উদ্যোগ নেয়া হয়েছে।