সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নাটোর

লালপুরে লাভলী ফাউন্ডেশন এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিউজ ডেস্ক৮ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
লালপুরে লাভলী ফাউন্ডেশন এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

লালপুর প্রতিনিধিঃ
নাটোরের লালপুর উপজেলায় লাভলী ফাউন্ডেশন এর উদ্যোগে ২০১৬ সালের এইস.এস.সি পরিক্ষায় জি.পিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
শনিবার লাভলী ফাউন্ডেশনের সহ সাধারণ সম্পাদক নিশাত আঞ্জুম লোপার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লাভলী ফাউন্ডেশন এর চেয়ারম্যান রোখসানা মর্তুজা লিলি।

 

বিশেষ অতিথি ছিলেন মাজার শরীফ বিএম মহিলা কলেজের অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি, বালিতিতা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সাহাবাজ আলী, গৌরীপুর স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক মোকলেছুর রহমান, লালপুর ডিগ্রী কলেজের প্রভাষক একরামুল হক, লালপুর থানা কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ কে আজাদ সেন্টু প্রমুখ।

 

শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন গৌরীপুর কলেজের কৃতি ছাত্র নাজমুল হক, মাজার শরীফ কলেজের কৃতি ছাত্রী দিতি খাতুন।

 

এছাড়াও উপস্থিত ছিলেন, লাভলী ফাউন্ডেশন এর অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সদস্য আরিফ হোসেন লালন, হৃদয় রাজ, সবুজ আলী প্রমূখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন মেহেদী হাসান মাসুম।

 

অনুষ্ঠানে ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৪ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।

 
অনুষ্ঠানে প্রধান অতিথি রোখসানা মর্তুজা লিলি কৃতি শিক্ষর্থীদের ফাউন্ডেশন এর পক্ষ থেকে উচ্চ শিক্ষায় সম্ভব সব ধরনের সহযোগীতার আশ্বাস দেন।

স/শ