লাইফ স্টাইল

শীতকালের ‘জড়োসড়ো’ কাম আসক্তিকে তিনগুণ বাড়িয়ে দেয় এই ফল

নিউজ ডেস্ক২২ জানুয়ারি ২০১৯১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

শীতকাল মানেই কমলালেবু! চিকিৎসকেরা বলেন, কমলালেবু ভিটামিন ‘সি’-তে ভরপুর! রূপ সচেতন মহিলারা আবার কমলা লেবুর খোসা বেটে তার সঙ্গে জলপাই তেল মিশিয়ে ত্বকে লাগান। মা-ঠাকুমারা সন্দেশ, পুডিংয়ে মিশিয়ে দেন কমলালেবুর খোসা বাটা। এসবে পাশাপাশিও কমলালেবুর আরেকটা বড় গুণ রয়েছে যা সচরাচর কেউ বলেননা ! শীতকালের ‘জড়োসড়ো’ কাম আসক্তিকে ফের জাগিয়ে তোলে কমলালেবু !

জাপানের সাপ্পোরো মেডিক্যাল ইউনিভার্সিটি এবং সাপ্পোরো তোহো হাসপাতালের চিকিৎসকের একটি টিম ১২০ জনের উপর একটি পরীক্ষা করেন। সেখানে দেখা গিয়েছে, মাত্র দু’কাপ কমলালেবুর রস যেমন স্ট্রেস হরমোন কর্টিসলের ক্ষরণ কমিয়ে মানসিক উদ্বেগ ও রক্তের চাপ কমায়, তেমনই বাড়ায় সেক্স-এর চাহিদা ও উদ্দামতা।

জাপানি বিশেষজ্ঞদের দাবি, কমলালেবুতে থাকা ভিটামিন-‘সি’-ই ঝিমিয়ে পড়া সেক্স লাইফে উত্তেজনা ফিরিয়ে আনে। লেবুর সাইট্রিক অ্যাসিড স্পার্ম বা শুক্রাণুর স্বাস্থ্য বৃদ্ধি করে।

নারী শরীরেও কমলালেবুর ভূমিকা কম নয়। সেক্স হরমোন ক্ষরণে সাহায্য করে ভিটামিন-‘সি’। নিয়মিত ভিটামিন-‘সি’ খাওয়ার ফলে ইস্ট্রোজেন হরমোনের ক্ষরণ প্রায় ৫৩ শতাংশ বেড়ে যায় । ফলে যাঁদের গর্ভধারণে সমস্যা রয়েছে, তাঁদের নিয়মিত কলমালেবু খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।