সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নাটোর

বাগাতিপাড়ায় ভুয়া চিকিৎসককে অর্থদণ্ড

নিউজ ডেস্ক৮ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
বাগাতিপাড়ায় ভুয়া চিকিৎসককে অর্থদণ্ড

বাগাতিপাড়া প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় মোস্তফা কামাল নামের চোখ ও মাথা’র ভুয়া চিকিৎসককে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার ফরহাদ আহমদ এর আদালত এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত মোস্তফা কামাল জেলার নলডাঙ্গা উপজেলার মোমিনপুর গ্রামের জামাল উদ্দেনের ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, ভুয়া চিকিৎসক মোস্তফা কামাল উপজেলার তমালতলা মোড় বাজারের ‘হাসান মেডিকো’ ঔষধের দোকানে দীর্ঘদিন থেকে প্রতি শনিবার রোগী দেখেন। এইচএসসি পাশ করা কামাল নিজেকে চোখ ও মাথা’র বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে ব্যবস্থাপত্র দিয়ে সাধারণ রোগীদের সাথে প্রতারণা করছেন।

এছাড়াও তিনি দীর্ঘ দিন যাবৎ নাটোর স্টেশন বড়গাছা (বড় মোড়) এলাকায় ‘নাটোর আই কেয়ার’ নামেও চেম্বার খুলে ডিজিটাল কম্পিউটার ও স্লিট ল্যাম্পের সাহায্যে চোখ ও মাথার পরীক্ষা করে চিকিৎসা করা হয় বলে বিজ্ঞপ্তি দিয়ে জনগণের সাথে প্রতারণা করছে।

শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান চালিয়ে মোস্তফা কামালকে আটকের পর নিবন্ধন না থাকায় মেডিক্যাল এবং ডেন্টাল কাউন্সিল আইন ও ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমাণ আদালত তাকে ৫০ হাজার টাকা অর্থদ- অনাদায়ে তিন মাসের কারাভোগের আদেশ দেন।

স/আ