সিল্কসিটিনিউজ ডেস্ক:
রাজধানীর ভাটারা থানার বারিধারা ‘জে’ বক্লের যমুনা ব্যাংকের একটি এটিএম বুথের ভেতর থেকে একজন নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম শামীম (২৪)। সোমবার (২১ জানুয়ারি) ভোর ৬টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। ভাটারা থানার ডিউটি অফিসার এসআই বিলকিস বেগম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বারিধারা ‘জে’ ব্লকের কাতিল ফার্নিচারের নিচে যমুনা ব্যাংকের এটিএম বুথ থেকে শামীমের লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদেন্তর জন্য তার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শামীমের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। আমরা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি। সেগুলো যাচাই-বাছাই চলছে।’

মাথার আঘাত দেখে মনে হয়েছে তাকে ভারী কোনও কিছু দিয়ে আঘাত করা হয়েছে বলেও জানান তিনি।
এসআই বলেন, ‘ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। আমরা ব্যাংক কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।’










