সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অন্যান্য

দুই মহারাজের দেখা হয়েছিল যেদিন

নিউজ ডেস্ক২০ জানুয়ারি ২০১৯২ মিনিট পড়া
দুই মহারাজের দেখা হয়েছিল যেদিন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নিজেদের জগতে দুজনই মহারাজা। দুজনই গিয়েছিলেন অস্ট্রেলিয়া সফরে। একজন ক্রিকেট খেলতে, আরেকজন টেনিস। অস্ট্রেলিয়ায় দেখা হয়ে গেল দুজনের—বিরাট কোহলি ও রজার ফেদেরারের। প্রায় দুই মাস ধরে অস্ট্রেলিয়ায় আছেন কোহলিরা। তিন সিরিজেরই ট্রফি জিতেছেন। ওয়ানডে সিরিজ শেষ করে নিউজিল্যান্ডে উড়াল দেওয়ার ব্যস্ততা ছিল। এরই ফাঁকে স্ত্রী আনুশকা শর্মাকে নিয়ে কোহলি গিয়েছিলেন ফেদেরারের সঙ্গে দেখা করতে।

শচীন টেন্ডুলকারের সঙ্গে আরেক জায়গায় মিল পাওয়া যাচ্ছে। কোহলিও টেনিস-ভক্ত। মেলবোর্নে চলছে অস্ট্রেলিয়ান ওপেন। গতকাল শনিবার অস্ট্রেলিয়ান ওপেনে অবশ্য ফেদেরারের খেলা দেখার সুযোগ ছিল না। শুক্রবারই ফেদেরার ম্যাচ খেলে ফেলেছেন। কোহলি-আনুশকা মিলে খেলা দেখেছেন নোভাক জোকোভিচের। ফেদেরারের খেলা দেখা হয়নি, তাতে কী। দেখা তো করাই যায়। একফাঁকে দুজনের দেখা হয়ে গেল।

টুইটারে এই অভিজ্ঞতা শেয়ার করতেও ভোলেননি ভারত অধিনায়ক, ‘কী দিনটাই না গেল অস্ট্রেলিয়ান ওপেনে! অসাধারণভাবে একটি অস্ট্রেলিয়ান গ্রীষ্ম শেষ হলো। আজীবন মনে থাকবে।’

টুইট করেছেন আনুশকাও। কোহলির সঙ্গে টেনিস মাঠে সুন্দর একটি দিন কাটানোর অনুভূতি জানিয়েছেন সে টুইটে। বোঝাই যাচ্ছে এই তারকা জুটির দুজনেরই দারুণ একটা দিন কাটল। তিন জগতের তিন তারকার ছবি আবার টুইট করেছে অস্ট্রেলিয়ান ওপেন। তিন কিংবদন্তি একই ফ্রেমে, এমন একটা ছবি—বর্ণনা দিয়েছে তারা।

দুই তারকার এবারই যে প্রথম দেখা, তা কিন্তু নয়। ভারতে টেনিস খেলতে গিয়ে এর আগেও কোহলির সঙ্গে দেখা হয়েছিল ফেদেরারের। দুজনের যোগাযোগও নিয়মিতই হয়। বার্তা চালাচালি, নিয়মিত শুভেচ্ছা বিনিময়।

তবে আর একটু এদিক-ওদিক হলেই কিন্তু দুই মহারাজার দেখা না-ও হতে পারত। অস্ট্রেলিয়ান ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন ফেদেরার যে শেষ ষোলোতে হেরে বিদায় নিয়েছেন!