সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজশাহী

দুর্গাপুরে ইউএনও’র হস্তক্ষেপে বন্ধ হলো বাল্য বিয়ে

নিউজ ডেস্ক৭ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া
দুর্গাপুরে ইউএনও’র হস্তক্ষেপে বন্ধ হলো বাল্য বিয়ে

ভ্রাম্যমান প্রতিনিধি:
গ্রাম অঞ্চলে বিয়ে বললেই আনন্দ ও উৎসব, উচ্চ শব্দে সাউন্ড বক্সে বিয়ের গান বাঁজানো, বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের মাঝে রং খেলাখেলি, আতশবাঁজি ফুটানো এগুলো হরহামশেই চলে। ঠিক তেমনি চলছিলো রাজশাহীর দুর্গাপুর উপজেলার হাট কানপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর মেধাবী ছাত্রী ও বাজুখলশী গ্রামের ময়ুরী খাতুনের বিয়ের আয়োজনে।
কনের বাড়ীর একদিকে চলছিলে কিশোরী ময়ুরীকে গায়ে হলুদ পড়ানোর কাজ ও গোসলের প্রস্তুতি, অন্যদিকে বরযাত্রীদের আপ্যায়নের জন্য পিটাপুলি বানানো ও রান্না বান্নার কাজ।
শুধু বাকী বর আসবে, খাওয়া দাওয়া করে বিয়ে শেষে কিশোরী নববধু যাবে শশুর বাড়ী। ঠিক সময়ে এই বিয়ে বাড়ীর এলাকা থেকে ব্র্যাক আইন ও মানবাধিকার কর্মসূচীর সিনিয়র শাখা ব্যবস্থাপক আফজাল হোসেনকে তথ্যটি জানানো হয়।

 

ব্র্যাক আইন ও মানবাধিকার কর্মসূচীর সিনিয়র শাখা ব্যবস্থাপক আফজাল হোসেন বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তারুন্নাহারকে জানালে তিনি সাথে সাথে তার প্রতিনিধি হিসেবে দুর্গাপুর থানার উপপরিদর্শক আব্দুস সালামকে ঘটনাস্থলে পাঠান।

 

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাঠানো প্রতিনিধি দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এস, আই) আব্দুস সালাম কন্যার পিতার কাছ থেকে পাত্রীর জন্ম নিবন্ধন সার্টিফিকেট। বয়স হিসাব করে দেখলেন বয়স হয়েছে ১৪ বছর।  এটি বাল্য বিয়ে এই বিয়ে দেওয়া যাবেনা বলে বিয়ে বাঁধ সাদলেন প্রশাসন।

 

কনের পক্ষ থেকে প্রশাসনকে অনুরোধ জানালেও সেটিও কোন কাজে আসলোনা। পরে কনের পিতার কাছ থেকে বাল্য বিয়ে দিবেনা মর্মে অঙ্গিকার নামা লিখে নিয়ে বিয়ের সকল আয়োজন বন্ধ করে দেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাঠানো প্রতিনিধি দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এস, আই) আব্দুস সালাম।

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তারুন্নাহারের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, বাল্য সমাজের একটি ব্যাধী এটা প্রশাসনের সর্বশক্তি দিয়ে হলেও নির্মূল করতে হবে।

 

স/আর