সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

বিএনপি-ঐক্যফ্রন্টে লেজেগোবরে অবস্থা: কাদের

নিউজ ডেস্ক১৭ জানুয়ারি ২০১৯২ মিনিট পড়া
বিএনপি-ঐক্যফ্রন্টে লেজেগোবরে অবস্থা: কাদের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জাতীয় ঐক্যফ্রন্টে ভাঙনের সুর শোনা যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিএনপি ও ঐক্যফ্রন্টের লেজেগোবরে অবস্থা। যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে ঐক্যফ্রন্ট।

৩০ জানুয়ারির নির্বাচনে মহাজোটের মহাবিজয় উদযাপনে আগামী ১৯ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের মহাসমাবেশের প্রস্তুতি দেখতে গিয়ে বৃহস্পতিবার তিনি এ মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ সময় বলেন, আমার মাঝে মাঝে ভয় হয়…, বেপরোয়া চালক যেমন দুর্ঘটনার কারণ; রাজনীতিতেও বেপরোয়া চালক দুর্ঘটনার কারণ ঘটাতে পারে। ফখরুল সাহেবের সাম্প্রতিক আচার-আচরণ থেকে তাকে এতই ভয়ঙ্কর-বেপরোয়া বলে মনে হচ্ছে।

বিএনপি নেতাদের নিয়েও একই ভয় জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতাদের কথাবার্তায়ও একই সুর। তবে আমরা বিষয়টিকে ধৈর্যের সঙ্গে দেখছি, আমরা সহিষ্ণুতা প্রদর্শন করছি।

তিনি বলেন, বিএনপি নেতাদের ভেতর নির্বাচনে হেরে যাওয়ার বেদনা আছে, কষ্ট আছে। সেই কষ্ট ও যন্ত্রণা থেকে তারা বেপরোয়া হতে পারে; কিন্তু এই বিশাল বিজয়ের সঙ্গে আমাদের বিশাল একটি দায়িত্ব আছে।

১৯ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যান জনসমুদ্রে পরিণত হবে, এমন আশা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনে যেমন গণজোয়ার, ঠিক সেদিনও ১৯ জানুয়ারি একটি বড় জোয়ার এ নগরীতে দেখতে পাব।

এ সময় ওবায়দুল কাদেরের সঙ্গে ছিলেন— আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম, পানিসম্পদ প্রতিমন্ত্রী একেএম এনামুল হক শামীম, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সংসদ সদস্য পঙ্কজ দেবনাথসহ দলের অন্যান্য নেতা।

প্রসঙ্গত একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। এ জোট ২৮৮ আসনে জয় পেয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ একাই ২৫৯ আসনে জয় পেয়েছে। এ বিজয়কে বরণ করতে ১৯ জানুয়ারি সোহরাওয়ার্দীতে সমাবেশ করবে আওয়ামী লীগ।