লাইফ স্টাইল

শীতের উষ্ণতায় মসলা চা

নিউজ ডেস্ক১৬ জানুয়ারি ২০১৯১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

শীতের আড্ডায় চা না হলে কী চলে। প্রিয়জনের সঙ্গে আড্ডা জমাতে চায়ের জুড়ি নেই। চা তো পান করবেনই, তবে যদি চা’টা যদি হয় মশলা চা। দারজিলিং-এর মসলা চা সম্পর্কে অনেকেই জানেন। তবে তা খেয়েছন কখনো। আপনি চাইলে বাড়িতেই তৈরি করতে পারেন মসলা চা।

আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন মসলা চা।

উপকরণ

দারুচিনি- ১ টুকরা, এলাচি- ৫ টি, লবঙ্গ- ৫ টি, কালো গোলমরিচ- ৩ টি, পানি- ৪০০ মিলি আদা- ১/২ চা চামচ, কড়া চা পাতা- ২ টেবিল চামচ, দুধ- ২০০ মিলি, রাম(একধরণের পানীয়)- ৬ থেকে ৭ মিলি।

প্রণালি

আদা ছাড়া সব মসলা এক সাথে গুড়া করুন। একটি পাত্রে পানি ফুটতে দিন। এখন ফুটন্ত পানিতে চা ও আদাসহ সব মসলাগুলো দিয়ে দিন। এভাবে ৬/৭ মিনিট রাখুন। দুধ আর রাম একসাথে যোগ করুন। এভাবে ১ মিনিট রাখুন। চা কাপে পরিবেশন করার পর উপরে হাল্কা গুড়া মসলাগুলো ছিটিয়ে দিন।

গরম গরম উপভোগ করুন।