সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

‘হামলা-মামলার’ তথ্য সংগ্রহে বিএনপির ৩ কমিটি মাঠে

নিউজ ডেস্ক১২ জানুয়ারি ২০১৯২ মিনিট পড়া
‘হামলা-মামলার’ তথ্য সংগ্রহে বিএনপির ৩ কমিটি মাঠে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ‘হামলা-মামলা-লুটপাটের’ তথ্য সংগ্রহে পৃথক তিনটি কমিটি গঠন করেছে বিএনপি। প্রত্যেক কমিটি আলাদা বিষয় নিয়ে মাঠে কাজ করছে।

দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে আহ্বায়ক করে ৬ সদস্যের একটি কমিটি করা হয়েছে। এ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে মামলা-হামলার সংখ্যা ও গ্রেফতারের তালিকা সংগ্রহ করবে। একই সঙ্গে আইনগত সুবিধার বিষয়টি দেখবে কমিটি।

দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে আহ্বায়ক করে ৬ সদস্যের আরেকটি কমিটি করা হয়েছে। এ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা, আহত-নিহতের সংখ্যা, বাড়িঘর ভাংচুর ও আগুন, দলের কার্যালয় ভাংচুরের তথ্য সংগ্রহ করছে।

এ ছাড়া স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরীন সুলতানাকে আহ্বায়ক করে একটি কমিটি করেছে। এ কমিটি নারী প্রার্থী ও নেতাকর্মী-সমর্থকদের ওপর হামলা-মামলার তথ্য সংগ্রহসহ আরও বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছে।

শুক্রবার সন্ধ্যায় এ বিষয়ে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, প্রত্যেক কমিটি পৃথক বিষয় নিয়ে কাজ করছে। আমাকেও একটি কমিটির আহ্বায়কের দায়িত্ব দেয়া হয়েছে।

৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ২৮১ জন প্রার্থী অংশগ্রহণ করেছিলেন। বিএনপি ছাড়াও এর মধ্যে ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দলের প্রার্থীও ছিলেন।

ধানের শীষ নিয়ে ৭ জন প্রার্থী নির্বাচনে জয়লাভ করেন। যদিও বিজয়ীরা শপথগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন।