সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজশাহী

মোহনপুরে ১০ টাকা কেজির চাল বিতরণে অনিয়মের অভিযোগ

নিউজ ডেস্ক৬ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া
মোহনপুরে ১০ টাকা কেজির চাল বিতরণে অনিয়মের অভিযোগ

মোহনপুর প্রতিনিধি:
রাজশাহীর মোহনপুর উপজেলায় হতদরিদ্র মানুষের মধ্যে ১০ টাকা কেজি দরে চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার এ ব্যাপারে উপজেলা কৃষ্ণপুর গ্রামের কয়েকজন হতদরিদ্র চাল চাল প্রাপ্তির জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আবেদন করেছেন।
এলাকাবাসীর অভিযোগ, উপজেলার প্রতিটি ইউনিয়নেই এই চাল বিতরণে অনিয়ম হচ্ছে। ওজনে কম, চাল না দিয়ে কালোবাজারে বিক্রি, উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে ঘুষ দেয়া, ট্যাগ অফিসার তদারকি না করাসহ নির্বাহী কর্মকর্তা উদাসীনতা।
এলাকাবাসীর অভিযোগ, ১০ টাকা কেজি মূল্যে চাল বিতকণের তালিকায় অনেক প্রকৃত হতদরিদ্রদের নাম আসেনি। এর বিপরীতে মুখচেনা ও প্রভাবশালী ব্যবসায়ী ব্যক্তিদের নাম তালিকায় অর্ন্তভূক্ত করা হয়েছে।
জানা যায়, বাকশিমইল ইউনিয়নে গাঁঙ্গোপাড়া গ্রামের মৃত আলহাজ্ব দিলবর মৃধার ছেলে ডিলার রবিউল ইসলাম মৃধার মোহনপুর বাজার সদরে চাল বিতরণের জন্য স্থান নির্ধারিত ছিল। তিনি ওই স্থানে চাল বিতরণ না করে জাতীয় পাটি কার্যালয়ে বিতরণ করেন। সেপ্টেম্বর মাসের শেষের দিকে ৫শ’ জন হতদরিদ্রদের মাঝে চাল বিতরণের কথা থাকলে তিনি ৩শ’ জনকে চাল দেন। বাকীদের চাল না দিয়ে কালো বাজারেও চাল বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

ধূরইল ইউনিয়নে সাবেক চেয়ারম্যান রবিউল ইসলামের ছেলে ডিলার মশিউর রহমান জুয়েল শিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণীকক্ষে উত্তোলনকৃত চাল রাখেন।

 

সুবিধাভোগীদের মাঝে বিরতণ না করে গোপনে কালো বাজারে চাল বিক্রি করে দিয়েছে। গত বুধবার সকাল ৯ টায় চাল বিতরণ হবে জেনে শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ১৭৬জন সুবিধাভোগীরা উপস্থিত হন। দীর্ঘসময় অতিবাহিত হয়ে গেলেও চাল না পেয়ে সুবিধাভোগীরা বিক্ষোভ শুরু করে।

অবস্থার বেগতিক দেখে বেলা ২ টার দিকে ডিলার মশিউর রহমান ১ বস্তা মুড়ি সুবিধাভোগীদের মাঝে বিতরণ করেন। বেলা ৩টায় অক্টোবর মাসের সাড়ে সাতটন চাল উত্তোলন করে চলতি মাসে বরাদ্দকৃত ৩০ কেজি চালের বিপরিতে ২৮ কেজি চাল বিতরণ করেন।
রাযঘাটি ইউনিয়নে লালইচ গ্রামের খলিলুর রহমানের ছেলে শহিদুল ইসলাম সেপ্টেম্বর মাসের শেষ দিকে চাল উত্তোলন করে সুবিধাভোগীদের মাঝে চাল বিতরন করেণ। সেখানেও ৩০ কেজির বদলে দেয়া হয় ২৭ কেজি। জনগণের চাপের মুখে তিনি হাত জোড় করে ক্ষমা চেয়ে সেই যাত্রা বেঁচে যান।
জানা গেছে, রাজশাহী জেলায় ৮১ হাজার ৪৮২টি পরিবারকে হতদরিদ্রের খাদ্যবান্ধব কর্মসুচির আওতায় নিয়ে আসা হয়েছে। জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস থেকে জানা গেছে, প্রতিটি ইউনিয়নে ২জন করে ডিলার নিয়োগ করা হয়েছে। তাদের মাধ্যমেই চাল বিতরণ করা হচ্ছে।

এ ব্যাপারে  অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তারা কেউ ফোন রিসিভ করেননি।