সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

শপথ নেবেন গণফোরামের বিজয়ী দুই নেতা

নিউজ ডেস্ক৫ জানুয়ারি ২০১৯২ মিনিট পড়া
শপথ নেবেন গণফোরামের বিজয়ী দুই নেতা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান সমন্বয়কারী ড. কামাল হোসেনের রাজনৈতিক দল গণফোরামের দুই বিজয়ী নেতা  সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছেন। সুলতান মনসুর ও মোকাব্বির খান প্রকৃত অর্থে নির্বাচিত হয়েছেন; এজন্য তাদের শপথ নেয়ার বিষয়ে নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন ড. কামাল হোসেন।

এর আগে ড. কামাল হোসেন জানিয়েছিলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরাম থেকে নির্বাচিত সদস্যরা সংসদে যাওয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবে। শনিবার গণফোরামের কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভা শেষে তোপখানা সড়কে শিশুকল্যাণ পরিষদের মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এ বিষয়ে ২০ দলীয় জোটের সঙ্গে কোনো দ্বন্দ্ব তৈরি হবে না বলেও মনে করেন ড. কামাল হোসেন।

ওই বক্তব্যের পর বিবিসি বাংলাকে তিনি এক সাক্ষাতকারে জানিয়েছেন, আমাদের দু’জন মোকাব্বির খান ও সুলতান মনসুর; এই দুজনই আমরা মনে করি যে তারা তো প্রকৃত অর্থে নির্বাচিত হয়েছেন। সেই কারণে আমরা মনে করি তারা বিরোধী দলের হয়ে সংসদে থাকলেন। অনেক কিছু তথ্য জানলেন। তথ্য বাইরে এসে তুলে ধরতে পারবেন, ইত্যাদি। যদিও আমরা বাকী নির্বাচনকে মনে করি অবৈধ, কিন্তু এনাদের দুজনের নির্বাচন আমরা মনে করি বৈধ।

কামাল হোসেন বিবিসি বাংলাকে বলেন, ‘সুলতান মনসুর ও মোকাব্বির খান- প্রকৃত অর্থে তারা নির্বাচিত হয়েছেন। তাদের শপথ নেয়ার বিষয়ে নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে।’

কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতোমধ্যেই জানিয়েছেন যে, তাদের যে পাঁচজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছে তারা শপথ নেবেন না। সূত্র: কালের কণ্ঠ