সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

২১ জানুয়ারি দেখা মিলবে সুপার ব্লাড মুনের

নিউজ ডেস্ক৪ জানুয়ারি ২০১৯১ মিনিট পড়া
২১ জানুয়ারি দেখা মিলবে সুপার ব্লাড মুনের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বছরের শুরুতেই দেখা যাবে ‘সুপার ব্লাড মুন’। সব দিক ঠিক থাকলে জানুয়ারির ২১ তারিখেই দেখা যাবে ‘সুপার ব্লাড মুন’। আমেরিকা, পশ্চিম ইউরোপ এবং আফ্রিকা থেকেই দেখা যাবে এই ‘সুপার ব্লাড মুন’।

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময়েই দেখা যাবে ‘সুপার ব্লাড মুন’। ২০১৮ সালের ২৭ জুলাই শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা গিয়েছিল। এবার চলতি মাস জানুয়ারিতে হওয়ায় কথা রয়েছে। এর পর আবার ২০২১ সালের ২৬ জুন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে।

ন্যাশনাল জিওগ্রাফিকের তথ্য অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি ভারতীয় সময় সকাল ১০টা ১১ নাগাদ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হবে। টানা ৩ ঘণ্টা ৩০ মিনিট ধর চলবে পুরো চন্দ্রগ্রহণ। তার মধ্যে ৬২ মিনিট ধরে চলবে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।

চন্দ্রগ্রহণের সময় চাঁদে একটি লাল আভা দেখা যাবে। পৃথিবী থেকে প্রতিসারিত আলো চাঁদের অন্ধকার জায়গায় গিয়ে পড়ার জন্যই এমনটা হবে বলে ধারণা জ্যোতির্বিজ্ঞানীদের।