সদ্য প্রকাশিত
গোদাগাড়ীতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে কারাগারে দুই ‘জুলাই যোদ্ধা’ ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ দুই হাজার ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী মহিলা জামায়াত নেত্রী মরিয়মের ইন্তেকালে রাজশাহী মহানগর জামায়াতের শোক ভূমি ব্যবস্থাপনায় জটিলতা দূর করতে অটোমেশনের ওপর গুরুত্ব দিলেন ভূমিমন্ত্রী পদ্মা ব্যারেজ হবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনৈতিক সুরক্ষার মহাপ্রাচীর আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৬৫ নারী পকেটমার সরকারি নথিতে আফগান নারীদের নাম নিষিদ্ধ, পরিচয় ‘বিবি’ ‘দাদি’ সিলেটে এমপি আবদুল মালেকের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ
বগুড়া

সান্তাহারে ট্রেনের ধাক্কায় তরুণীর মৃত্যু

নিউজ ডেস্ক৩ জানুয়ারি ২০১৯১ মিনিট পড়া
সান্তাহারে ট্রেনের ধাক্কায় তরুণীর মৃত্যু

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের অদূরে ট্রেনের ধাক্কায় নিহত রুনা আক্তার (২৫) এর মরদেহ জিআরপি থানা পুলিশ উদ্ধার করেছে। বৃহস্পতিবার দুপুরে ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে জিআরপি থানায় ইউডি মামলা দায়ের হয়েছে। রুনা আক্তার ঠাকুরগাঁও জেলার ছোট খতাবাড়ী গ্রামের তোফাজ্জল হোসেনের মেয়ে।

জিআরপি থানা সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে চিলাহাটীগামী তিতুমীর আন্তঃনগর ট্রেনটি বৃহস্পতিবার সকালে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের অদূরে কেল্লা পাড়া নামক স্থানে পৌঁছালে ট্রেনের ধাক্কা লেগে রুনা আক্তার ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে জিআরপি পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে রেলওয়ে জিআরপি থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান, মানসিক ভারসাম্যহীন ওই নারী অসচেতন অবস্থায় ঘোরাফেরা করার সময় চলন্ত ট্রেনের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান।