সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
খেলা

রাজশাহীতে শুরু হচ্ছে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট

নিউজ ডেস্ক৩ জানুয়ারি ২০১৯১ মিনিট পড়া
রাজশাহীতে শুরু হচ্ছে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। রাজশাহীতে মূলধারার গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা এই টুর্নামেন্টে অংশ নিতে পারবেন। অংশগ্রহণ করতে আগ্রহীদের আগামী ১২ জানুয়ারির মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সংগঠনটির সাধারণ সম্পাদক তানজিমুল হকের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রেজিস্ট্রেশনের জন্য এক কপি ছবি ও ২১০ টাকা পরিশোধ করতে হবে। বিস্তারিত জানতে টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক কবীর তুহিনের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। রেজিস্ট্রেশন ফরম পাওয়া যাবে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত সোনালী সংবাদের ফটোসাংবাদিক জাবীদ অপু ও সানশাইনের বার্তা প্রধান মামুন-অর-রশিদের কাছে।

স/শা