সদ্য প্রকাশিত
গোদাগাড়ীতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে কারাগারে দুই ‘জুলাই যোদ্ধা’ ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ দুই হাজার ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী মহিলা জামায়াত নেত্রী মরিয়মের ইন্তেকালে রাজশাহী মহানগর জামায়াতের শোক ভূমি ব্যবস্থাপনায় জটিলতা দূর করতে অটোমেশনের ওপর গুরুত্ব দিলেন ভূমিমন্ত্রী পদ্মা ব্যারেজ হবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনৈতিক সুরক্ষার মহাপ্রাচীর আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৬৫ নারী পকেটমার সরকারি নথিতে আফগান নারীদের নাম নিষিদ্ধ, পরিচয় ‘বিবি’ ‘দাদি’ সিলেটে এমপি আবদুল মালেকের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ
বগুড়া

নন্দীগ্রামে বিষপানে ব্যবসায়ীর আত্নহত্যা

নিউজ ডেস্ক৩ জানুয়ারি ২০১৯১ মিনিট পড়া
নন্দীগ্রামে বিষপানে ব্যবসায়ীর আত্নহত্যা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার নন্দীগ্রামে বিষপানে শাখাওয়াত হোসেন সরদার (৩৮) নামের এক ব্যবসায়ী আত্নহত্যা করেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শাখাওয়াত হোসেন উপজেলার সদর ইউনিয়নের শিমলা গ্রামের সাবেক ইউপি সদস্য ওসমান গণি সরদারের বড় ছেলে। পেশায় সে ধান-চাল ব্যবসায়ী ও কমিশন এজেন্ট ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার সকালে শাখাওয়াত হোসেন তার নিজ বাড়িতে বিষপান করে। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে নন্দীগ্রাম পৌর সদরের একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে কি কারণে তিনি অত্নহত্যা করেছে তা জানা যায়নি।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন অত্নহত্যার বিষয়টি  নিশ্চিত করেছেন।

স/র