সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

বৃহস্পতিবার বিএনপির প্রার্থীদের ঢাকায় তলব

নিউজ ডেস্ক১ জানুয়ারি ২০১৯১ মিনিট পড়া
বৃহস্পতিবার বিএনপির প্রার্থীদের ঢাকায় তলব

সিল্কসিটিনিউজ ডেস্ক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চরম পরাজয়ের পর এর কারণ খুঁজে বের করার উদ্যোগ নিয়েছে বিএনপি। অনিয়ম ও কারচুপির তথ্যপ্রমাণ সংগ্রহে কাজ শুরু করেছে দলটি।

ধানের শীষের প্রার্থীদের মুখ থেকে নির্বাচনী চিত্র জানতে বৃহস্পতিবার তাদের ঢাকায় ডাকা হয়েছে। ওইদিন গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে তাদের নিয়ে বৈঠক করবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিনিয়র নেতারাও এ সময় উপস্থিত থাকবেন।

জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বৃহস্পতিবার দলীয় প্রার্থীদের ঢাকায় ডাকার বিষয়টি নিশ্চিত করে বলেন, মহাসচিব তাদের সঙ্গে বৈঠক করবেন।

তিনি বলেন, নির্বাচনের আগে ও ভোটের দিনের চিত্র প্রার্থীদের কাছ থেকে জানা হবে। নির্বাচনের দিন কোনো অনিয়ম ও কারচুপির তথ্যপ্রমাণ থাকলে তা সংগ্রহ করা হবে।