সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

নৌকা প্রতীকের ১৯ নারী জয়ী

নিউজ ডেস্ক৩১ ডিসেম্বর ২০১৮২ মিনিট পড়া
নৌকা প্রতীকের ১৯ নারী জয়ী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দল ও জোটের হয়ে মোট ৬৯ জন নারী প্রার্থী ছিলেন। ঘোষিত ফল অনুযায়ী গতকাল রবিবার রাত ১২টা পর্যন্ত মোট ১৯ নারী প্রার্থী জয়ী হয়েছেন। তাঁদের সবাই নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছেন।

গোপালগঞ্জ-৩ আসন থেকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন। এ নিয়ে সপ্তমবারের মতো এমপি নির্বাচিত হলেন তিনি। নৌকা প্রতীক নিয়ে দুই লাখ ২৯ হাজার ৫৩৯ ভোট পেয়েছেন তিনি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এস এম জিলানী ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১২৩ ভোট।

এদিকে রংপুর-৬ আসনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী শিরীন শারমিন চৌধুরী। তিনি পেয়েছেন দুই লাখ ৩৪ হাজার ৪২৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুল ইসলাম পেয়েছেন ২৪ হাজার ৫৩ ভোট।

নেত্রকোনা-৪ আসনে তিন নারী প্রার্থীর মধ্যে তৃতীয়বারের মতো বিজয়ী হলেন রেবেকা মমিন। বেসরকারি হিসাব অনুযায়ী দুই লাখ চার হাজার ৬০৩ ভোট পেয়েছেন তিনি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তাহমিনা জামান ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৩৮ হাজার ১০৫ ভোট।

এ ছাড়া আওয়ামী লীগের সৈয়দা সাজেদা চৌধুরী ফরিদপুর-২, সাহারা খাতুন ঢাকা-১৮, ডা. দীপু মনি চাঁদপুর-৩, সিমিন হোসেন রিমি গাজীপুর-৪, সাগুফতা ইয়াসমিন মুন্সীগঞ্জ-২, ইসমাত আরা সাদেক যশোর-৬, শাহীন আক্তার কক্সবাজার-৪, হাবিবুন নাহার বাগেরহাট-৩, মমতাজ বেগম মানিকগঞ্জ-২, জয়া সেনগুপ্তা সুনামগঞ্জ-২, মেহের আফরোজ গাজীপুর-৫, সেলিমা আহমাদ কুমিল্লা-২, বেগম মন্নুজান সুফিয়ান খুলনা-৩, আয়েশা ফেরদাউস নোয়াখালী-৬, মাহবুব আরা বেগম গিনি গাইবান্ধা-২ ও ফেনী-১ থেকে শিরীন আখতার নৌকা প্রতীকে (জাসদ) বিজয়ী হয়েছেন।