সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

গোলাম মাওলা রনির ওপর হামলা, মাথা ও পিঠে আঘাত

নিউজ ডেস্ক২৮ ডিসেম্বর ২০১৮১ মিনিট পড়া
গোলাম মাওলা রনির ওপর হামলা, মাথা ও পিঠে আঘাত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনের (গলাচিপা-দশমিনা) বিএনপির প্রার্থী গোলাম মাওলা রনির ওপর হামলা হয়েছে। তাকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। এতে তিনি মাথা ও পিঠে আঘাত পেয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় গলাচিপায় মাগরিবের নামাজ পড়ে বাসায় ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, নামাজ পড়ে বের হওয়ার সময় ১০/১২ জন দুর্বৃত্ত গোলাম মাওলা রনির ওপর হামলা করে। এ সময় তারা রড ও লাঠিসোটা দিয়ে তাকে পেটাতে থাকে। এক পর্যায়ে স্থানীয়রা এগিয়ে এসে রনিকে উদ্ধার করে। কিন্তু তার আগেই দুর্বৃত্তদের হামলায় তিনি মাথা ও পিঠে আঘাত পান।

গোলাম মাওলা রনি নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।