সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

কচুয়ায় ছাত্রদল নেতা আটক

নিউজ ডেস্ক২৮ ডিসেম্বর ২০১৮১ মিনিট পড়া
কচুয়ায় ছাত্রদল নেতা আটক

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চাঁদপুরের কচুয়া উপজেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল কাহার আহমেদকে (২৫) আটক করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার কাদলা ইউনিয়নের বইরগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক আব্দুল কাহার চাঁদপুর-১ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত কারাবন্দি সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের পক্ষে ঢাকার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামেনে আন্দোলনে অংশ নেন বলে জানা গেছে।

কচুয়া থানার ওসি মো. আতাউর রহমান ভূঁইয়া বলেন, নির্বাচনে নাশকতা করতে পারে এমন অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।