সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

ভোটের শেষটা দেখব, মাঠ ছাড়ব না: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক২৭ ডিসেম্বর ২০১৮২ মিনিট পড়া
ভোটের শেষটা দেখব, মাঠ ছাড়ব না: মির্জা ফখরুল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

‘নির্বাচনের শেষটা দেখব, মাঠ ছাড়ব না’-এমন প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার দিনাজপুর শহরের কালীবাড়ি এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ এমন একটি পরিস্থিতি সৃষ্টি করেছে, যাতে সাধারণ মানুষ ভোটকেন্দ্রে যেতে না পারে। আওয়ামী লীগের এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে নির্বাচন কমিশনকে একাধিকবার জানালেও তারা কোনো সাড়া দিচ্ছে না।

আওয়ামী লীগ বিএনপির নেতাদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে, এমন অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, প্রকাশ্যে আওয়ামী লীগের লোকজন ধারালো অস্ত্র নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দিচ্ছে। তারা যেটিই করুক আমরা নির্বাচনের শেষটি দেখব। নির্বাচনের মাঠ ছাড়ব না। আমরা নির্বাচনে অংশ নিয়ে দেখিয়ে যেতে চাই, এ দেশে নিরপেক্ষ সরকারের অধীন ছাড়া কোনো সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্ভব নয়।

জাতীয় ঐক্যফ্রন্টের এ মুখপাত্র বলেন, কিছু দিন আগেও ভোটের সুষ্ঠু পরিবেশ ছিল। এখন তা নষ্ট হয়ে গেছে। তিনি বলেন, গত কদিন ধরে বিএনপির শীর্ষ নেতাদের ওপর আওয়ামী লীগ জুলুম-নির্যাতন করছে। আমাদের প্রার্থীদের ওপর হামলা হচ্ছে। কয়েকজনকে রক্তাক্ত জখম করা হয়েছে। প্রার্থীদের স্ত্রী-পরিজনদেরও রেহাই দেয়া হচ্ছে না। নির্বাচনী প্রচার কার্যক্রমে বিএনপিকে অংশ নিতে দেয়া হচ্ছে না।

এ সময় জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকার উদ্দেশে সৈয়দপুর বিমানবন্দরের পথে রওনা দেন।