সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

ধানের শীষের প্রার্থী সৈয়দ ইবরাহিমের গাড়িবহরে ফের হামলা

নিউজ ডেস্ক২৭ ডিসেম্বর ২০১৮২ মিনিট পড়া
ধানের শীষের প্রার্থী সৈয়দ ইবরাহিমের গাড়িবহরে ফের হামলা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলের প্রার্থী কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীকের গাড়িবহরে ফের হামলা হয়েছে।

বুধবার বিকাল ৫টার দিকে হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের মনিয়াপুকুর গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় চারজন আহত ও ৯টি গাড়ি ভাঙচুর করা হয়েছে।

সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের অভিযোগ, গণসংযোগ শেষে গাড়িবহর নিয়ে ফেরার পথে ধলই ইউনিয়নের মনিয়াপুকুর হাই স্কুলের সামনে ২০-২২ জন যুবক হামলা করে। এ সময় তার সঙ্গে থাকা প্রাইভেটকার, মাইক্রোবাসসহ ৯টি গাড়ি ভাঙচুর করে তারা।

হামলায় তার চার কর্মী আহত হয়েছেন দাবি করে ইবরাহিম বলেন, হামলার সময় আমি গাড়ি থেকে নেমে স্কুলের পাশের একটি বাড়িতে আশ্রয় নেই। হামলায় আমার গাড়ি বহরে থাকা চারজন আহত হয়েছেন।

হামলার খবর নিশ্চিত করেছেন হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন মো. জাহাঙ্গীর। তিনি বলেন, অভিযোগ পেয়ে বিজিবি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যায়।

এর আগে গত ২৪ ডিসেম্বর হাটহাজারির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট এলাকায় সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের নির্বাচনী প্রচারে হামলা চালানো হয়।

ওই হামলায় সৈয়দ ইবরাহিম ও চিকনদন্ডী ইউনিয়ন বিএনপি সভাপতি সৈয়দ মহসিনসহ অন্তত পাঁচজন নেতাকর্মী আহত হন।

দুর্বৃত্তরা ইবরাহিমকে বহনকারী জিপ গাড়িসহ চারটি গাড়ি ভাঙচুর করে। এ ঘটনার পর বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন সৈয়দ ইবরাহিম। হামলার পর পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাসে জেনারেল ইবরাহিম তার ওপর হামলার বিস্তারিত বিবরণ উল্লেখ করেন। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দেয়া হয়নি বলে থানা সূত্র জানিয়েছে।