সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

স্ত্রীসহ ঝিনাইদহ-৩ আসনের ধানের শীষের প্রার্থী গ্রেপ্তার

নিউজ ডেস্ক২৬ ডিসেম্বর ২০১৮১ মিনিট পড়া
স্ত্রীসহ ঝিনাইদহ-৩ আসনের ধানের শীষের প্রার্থী গ্রেপ্তার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ঝিনাইদহ-৩ আসনের ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা অধ্যাপক মতিয়ার রহমান ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ভোরে ঢাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান ও জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা গণমাধ্যমকে জানান, জেলার মহেশপুরসহ বিভিন্ন থানায় পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে বোমা হামলাসহ ২৭টি মামলা রয়েছে জামায়াত নেতা মতিয়ার রহমানের বিরুদ্ধে। এরই প্রেক্ষিতে দীর্ঘ তল্লাশির পর ঢাকা থেকে আজ ভোরে তাকে ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া মতিয়ার রহমানের স্ত্রীর বিরুদ্ধেও থানায় মামলা রয়েছে বলে জানান এসপি।