সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

অডিও ফাঁস: লাঠিসোটা নিয়ে রেডি থাকতে বললেন বিএনপি নেতা খোকন

নিউজ ডেস্ক২৬ ডিসেম্বর ২০১৮২ মিনিট পড়া
অডিও ফাঁস: লাঠিসোটা নিয়ে রেডি থাকতে বললেন বিএনপি নেতা খোকন

সিল্কসিটিনিউজ ডেস্ক: 

বিএনপির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী) আসনের বিএনপি প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে সোনাইমুড়ি উপজেলা বিএনপির নেতা নুরুন্নবীর কথোপকথন ফাঁস হয়েছে।

অডিওতে নুরুন্নবী ফোন করে নিজের পরিচয় দিয়ে খোকনের সঙ্গে কিছু বিষয় নিয়ে কথা বলেন। এ সময় মারামারি হবে জানিয়ে নুরুন্নবীকে লাঠিসোটা রেডি করতে বলেন মাহবুব উদ্দিন খোকন। কথোপকথনটি তুলে ধরা হলো

খোকন : হ্যাঁ, ভাই।

নুরুন্নবী : হ্যালো আসসালামু আলাইকুম ভাই, নুরুন্নবী। খোকন : হ্যাঁ… নুরুন্নবী।

নুরুন্নবী : নজরুলের এখানে পোলাপাইন সব ইয়ে করতেছে। আর আমি হয়তো কালকে রাতে রওনা দেব।

খোকন : হ্যাঁ, হ্যালো।

নুরুন্নবী : জি।

খোকন : কাল রওনা দিবে তো? কালকে বাঁশটাস কেটে নিতে বল, লাঠিসোটা কেটে নিতে বল, সব রেডি করতে বল-মারামারি হবে। ঠিক আছে? হ্যালো…

নুরুন্নবী : ঠিক আছে। হুম…

খোকন : শাহেদ আছে না, শাহেদ?

নুরুন্নবী : হ্যাঁ, হ্যাঁ।

খোকন : শাহেদের সঙ্গে যোগাযোগ করিও, তার লগে কথা কইও।

নুরুন্নবী : আচ্ছা, ঠিক আছে।

খোকন : ওর (শাহেদ) সঙ্গে কথা বলিও, ও খুবই ড্যাঞ্জারাস (বিপজ্জনক)।

নুরুন্নবী : হুম, ওর সঙ্গে যোগাযোগ করব। আর রিয়াজও আছে। আবদুর রব আছে।

খোকন : জাহাঙ্গীরের লোকজন আছে না?

নুরুন্নবী : হ্যাঁ, হ্যাঁ…

খোকন : দরকার হলে শিপনের সঙ্গে কথা বলিও। ঠিক আছে?

নুরুন্নবী : আচ্ছা, আচ্ছা, ঠিক আছে।

খোকন : (অস্পষ্ট) সেখানে সবাই আমার জন্য কাজ করতেছে। আমার কথা বলবে না।

নুরুন্নবী : না না না। আমার মতো করেই আমি বলব।

খোকন : নজরুলকে মানবে না, এরা নজরুলকে পিটাতে যায়।

নুরুন্নবী : আচ্ছা, ঠিক আছে।

খোকন : শিপনের সঙ্গে যোগাযোগ কর তুমি…

নুরুন্নবী : আচ্ছা, আচ্ছা, ঠিক আছে।