সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের গলায় টাকার মালা

নিউজ ডেস্ক২৪ ডিসেম্বর ২০১৮২ মিনিট পড়া
ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের গলায় টাকার মালা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী এলাকায় তাকে গলায় টাকার মালা পরিয়েছে এলাকাবাসী।

এদিন বিকালে মির্জা ফখরুল জনসভায় উপস্থিত হওয়ার পরপরই স্থানীয় কয়েকজন টাকার মালা নিয়ে আসেন এবং ফখরুলের গলায় পরিয়ে দেন।

জনসভায় মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের মানুষের শেষ আশা ভরসার স্থল সেনাবাহিনী। সেনাবাহিনী মাঠে নামলে আমরা আশ্বস্ত হই, আস্থা পাই। আমরা আশা করব জনগণের এই আস্থার মর্যাদা সেনাবাহিনী রক্ষা করবে। জনগণ যা চায় তাই করবে। দেশে যেন অবাধ সুষ্ঠু নির্বাচন হয় তার ব্যবস্থা করবে।’

বিএনপি মহাসচিব, বাংলাদেশে এখন সবচেয়ে বেশি প্রয়োজন ন্যায় বিচার প্রতিষ্ঠা করা; ইনসাফ প্রতিষ্ঠা করা। কোথাও কোনো ন্যায় বিচার ও ইনসাফ নাই।

ফখরুল বলেন, আজকে আমরা খুব পরিষ্কার ভাষায় বলতে চাই এই দানবীয়-ফ্যাসিস্ট সরকারকে আর টিকতে দেওয়া যায় না। ৩০ ডিসেম্বরের নির্বাচনের মাধ্যমে তারদেরকে পরাজিত করতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ আছে নাকি, আওয়ামী লীগ নাই; ঘরে ঘরে এখন ধানের শীষ আছে। এই ধানের শীষের উত্তালে আওয়ামী লীগ দিশেহারা হয়ে গেছে। এইজন্য বিভিন্ন জায়গায় হামলা-হুমকি দিচ্ছে।

এ সময় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন দলের জেলা সভাপতি তৈমুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, আব্দুল হান্নান হান্নু, সাংগঠনিক সম্পাদক এসএম মজিদুল ইসলাম, সদর থানা যুবদল সাংগঠনিক সম্পদাক রেজাউল করিম লিটন, জেলা ছাত্রদল সভাপতি মো. কায়েস, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ।

জানা যায়, মালায় মোট সাড়ে ৩৫ হাজার টাকা ছিল। একটি মালা দিয়েছে স্থানীয় মহিলা দলের পক্ষ থেকে। অপর দুটি মালা দিয়েছেন এলাকাবাসী।