সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

হামলার আশংকায় ছাত্রলীগের সতর্কবার্তা

নিউজ ডেস্ক২৪ ডিসেম্বর ২০১৮২ মিনিট পড়া
হামলার আশংকায় ছাত্রলীগের সতর্কবার্তা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

হামলা বা নাশকতার আশংকায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে সতর্কবার্তা দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাপ রাব্বানী। সোমবার সামাজিক মাধ্যম ফেসবুকে তিনি এ সতর্কবার্তা দেন।

গোলাম রাব্বানীর সতর্কবার্তায় বলা হয়েছে, ‘নির্বাচনের পূর্ব মূহুর্তে দেশে অরাজকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির জন্য বিএনপি-জামাত-ছাত্রদল এবং বিশেষ করে শিবিরের প্লান হচ্ছে সারাদেশে ছড়িয়ে গিয়ে, অর্থাৎ এক এলাকার কর্মীরা অন্য এলাকায় গিয়ে নাশকতা করে দ্রুত স্থান ত্যাগ করবে।’

এছাড়াও ‘আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের কাউকে টার্গেট করে জঙ্গি স্টাইলে হঠাৎ ছুরি চাপাতি দিয়ে এলোপাথাড়ি আঘাত করে সটকে পরবে’ শংকা গোলাম রাব্বানীর।

তিনি তার নেতাকর্মীদের উদ্দেশে লেখেন, ‘ছাত্রলীগের সকল ইউনিটের সকল নেতৃবৃন্দকে সজাগ ও সতর্ক থাকার আহবান জানাচ্ছি। আপনারা সবাই নিজ নিজ ইউনিটের আওতাধীন এলাকায় অবস্থান করবেন, এবং ২৭ তারিখের পর এলাকায় অপরিচিত সন্দেহজনক কাউকে দেখলে সুন্দরভাবে ডেকে জিজ্ঞাসাবাদ করবেন। নাম পরিচয় নিশ্চিত হবেন।’

তিনি বলেন, ‘সন্ধ্যার পর কেউ একা একা ঘোরাঘুরি না করে সহযোদ্ধাদের নিয়ে একসাথে মুভ করবেন। সন্ধ্যায় বা রাতে স্কুল বা কলেজ ড্রেস পরা, কাঁধে ব্যাগ এমন অপরিচিত মুখ দেখলে পরিচয় জানতে চাইবেন, প্রয়োজনে ব্যাগ চেক করবেন।’

তবে তিনি মনে করেন, ‘ইনশাআল্লাহ ছাত্রলীগ সতর্ক থাকলে স্বাধীনতা বিরোধী অপশক্তির কোন অপচেষ্টা, ষড়যন্ত্রই সফল হবে না। সবার সুন্দর, নিরাপদ, অপার সম্ভাবনাময় আগামীর প্রত্যাশায়ও করেন রাব্বানী।’