সদ্য প্রকাশিত
যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী
রাজশাহী

বাঘায় বজ্রপাতে এক বিঘা জমির আখ ভস্মিভূত

নিউজ ডেস্ক৪ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
বাঘায় বজ্রপাতে এক বিঘা জমির আখ ভস্মিভূত

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় বজ্রপাতে এক বিঘা জমির আখ ভস্মিভূত হয়েছে। এ ঘটনা ঘটেছে উপজেলার আড়ানী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঝিনা দক্ষিণপাড়া মাঠে।
জানা যায়, উপজেলার ঝিনা গ্রামের ফজলুর রহমান নামের এক ব্যক্তি অন্যের কাছে থেকে জমি বাৎসরিক লিজ নিয়ে মাঠে আখ রোপন করে।

 

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে হটাৎ শুকনো বজ্রপাত শুরু হয়। এ সময় তার রোপন করা আখের জমিতে বজ্রপাত হয়। এই বজ্রপাতে তার জমির সমস্ত আখ পুড়ে ভস্মিভূত হয়েছে। বিষয়টি আড়ানী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড মেম্বার কালাম মন্ডল নিশ্চিত করেন।
আখ চাষি ফজুলর রহমান বলেন, আমি গরিব মানুষ লিজ নিয়ে আখ রোপন করি। হটাৎ করে এই ঘটনায় অনেক ক্ষতি হয়ে গেল। আমি সাংবাদিকের মাধ্যমে সরকারের কাছে সহযোগিতা কমানা করছি।

 

স/আর