সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

এরশাদের দেশে ফেরা নিয়ে নাটক!

নিউজ ডেস্ক২৪ ডিসেম্বর ২০১৮১ মিনিট পড়া
এরশাদের দেশে ফেরা নিয়ে নাটক!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের দেশে ফেরা নিয়ে নাটক শুরু হয়েছে।

সোমবার (২৪ ডিসেম্বর) রাতে এরশাদের দেশে ফেরার কথা জানিয়ে রোববার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় প্রেস উইং থেকে নিশ্চিত করা হলেও মধ্যরাতে আবার জানানো হয়েছে এরশাদ ফিরবেন না!

প্রেস উইং জনায়, নিয়মিত মেডিকেল চেকআপ শেষে সোমবার দেশে ফেরার কথা ছিলো। কিন্তু মেডিকেল চেকাআপ শেষ না হওয়ায়, তিনি দেশে ফিরছেন না। পরবর্তীতে পল্লিবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের দেশে ফেরার তারিখ ও সময় জানিয়ে দেয়া হবে।

হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানান। এর আগে ২৩ ডিসেম্বর রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এরশাদের দেশে ফেরার খবর দিয়েছিলেন।

চলতি বছরের ১০ ডিসেম্বর চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান এরশাদ। তার আগে ভর্তি ছিলেন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে।