সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

সন্ত্রাস-চাঁদাবাজকে প্রশ্রয় দেইনি: মেনন

নিউজ ডেস্ক২৪ ডিসেম্বর ২০১৮২ মিনিট পড়া
সন্ত্রাস-চাঁদাবাজকে প্রশ্রয় দেইনি: মেনন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

‘গত ১০ বছরে ঢাকার প্রাণ কেন্দ্রের মতিঝিল, পল্টন, শাহবাগ, শাহজানপুর এলাকায় কোন সন্ত্রাস-চাঁদাবাজকে প্রশ্রয় দেইনি। তেমনি মাদকের বিরুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি, স্কুল-কলেজগুলোতে বহুতল ভবন করে দিয়েছি, শহরকে পরিচ্ছন্ন রাখতে সর্বদা সচেষ্ট থেকেছি, এলাকার রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করেছি।’

রোববার (২৩ ডিসেম্বর) পল্টনের পিডাব্লিউডি কলোনিতে নির্বাচনী মতবিনিময় সভায় ঢাকা-৮ আসনের মহাজোট মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ওয়ার্কার্স পার্টির সভাপতি সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন এসব কথা বলেন।

তিনি বলেন, ‘১০ বছর আগে এ এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজদের দৌরাত্বের কারণে জনজীবন অতিষ্ঠ ছিলো। কার মাধ্যমে এ সন্ত্রাস চাঁদাবাজি হতো তা সবাই জানেন। এখন এ এলাকার মানুষ অনেক শান্তিতে বসবাস করছেন। আবার যদি এ আসনের কোনো সন্ত্রাসীকে বসাতে চান তাহলে আমার কথা নাই। তবে এলাকার জনগণ যদি আরও পাঁচটি বছর শান্তিতে ও উন্নয়নের পথে থাকতে চান তাহলে তারা আমাকে বেছে নিতে ভুল করবেন না।’

মেনন আরও বলেন, ‘এলাকার জন্য এখনো অনেক কাজ করার বাকি আছে, যা আগামী পাঁচ বছরে সমাপ্ত করা সম্ভব। সুতরাং এলাকার শান্তি বজায় রাখতে ও উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে নৌকাই এক এবং একমাত্র সমাধান।’

কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সুপারিনটেনডেন্ট ডা. এ কে এম নিজামুদ্দিনের সভাপতিত্বে মতবিনিয় সভায় আরও বক্তব্য রাখেন- ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, নির্বাচনী কেন্দ্র প্রধান রেজাউল করিম, সদস্য সচিব মঞ্জুরুল হক, পিডাব্লিউডি মসজিদের সভাপতি আনোয়ারুল ইসলাম খানসহ অন্যান্য স্থানীয় নেতারা।

সভা শেষে মেনন পল্টন ও পুলিশ লাইনের আবাসিক ও পলওয়েল সুপার মার্কেটের সামনের রাস্তাসহ এলাকায় মিছিল যোগে জনসংযোগের মাধ্যমে লিফলেট বিতরণ করেন।