সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

বাবার জন্য ভোট চেয়ে যা বললেন ফখরুলকন্যা

নিউজ ডেস্ক২৩ ডিসেম্বর ২০১৮২ মিনিট পড়া
বাবার জন্য ভোট চেয়ে যা বললেন ফখরুলকন্যা

সিল্কসিটিনিউজ ডেস্ক: 

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী প্রচারে অংশ নিতে দেশে ফিরেছেন তার বড় মেয়ে মির্জা শামারুহ। অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেই শুক্রবার বাবার পক্ষে ঠাকুরগাঁও-১ আসনে ধানের শীষের প্রচারে অংশ নেন তিনি

মির্জা শামারুহকে ভোটের প্রচারে পেয়ে খুশি ঠাকুরগাঁওয়ের জনগণ। সবাই তাকে সাদরে গ্রহণ করেছেন। শামারুহও প্রচারে বেশ সাড়া ফেলছেন।

শুক্রবার বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে এক নির্বাচনী পথসভায় ভাষণ দেন শামারুহ।

এ সময় শামারুহ বলেন, আমার বাবা ৭০ বছর বয়সেও আপনাদের জন্য লড়াই করে যাচ্ছেন। তিনি যৌবনে স্বাধীনতার জন্য লড়েছেন, এখনও লড়ছেন। আমরা দুই বোন যখন ছোট ছিলাম, তখনই বাবা সরকারি চাকরি বাদ দিয়ে জনসেবায় রাজনীতিতে যোগ দেন। জনগণের সেবা করতে গিয়ে তিনি বারবার জেল খেটেছেন।

মির্জা শামারুহ আরও বলেন, এবারের ভোট শুধু ধানের শীষের জন্য নয়, বরং দেশ রক্ষার জন্য হলেও ধানের শীষকে জয়ী করতে হবে।

নির্বাচনী সেই পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মির্জা ফখরুলের ছোট ভাই মির্জা ফয়সল আমিন, জেলার সহসভাপতি আল-মামুন আলম, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, সহসভাপতি এবিএম সিদ্দীক বাবু প্রমুখ।

প্রসঙ্গত মির্জা শামারুহ এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট দিয়ে সরকারের দমন-নিপীড়নের বিরুদ্ধে নিজের অবস্থান ব্যক্ত করেছেন। বাবার জেলজীবন নিয়ে তার আবেগঘন স্ট্যাটাস এখনও অনেকের মনে আছে।