সিল্কিসিটিনিউজ ডেস্ক:
সিলেট ২ আসনের মহাজোট প্রার্থী ইয়াহইয়া চৌধুরী এহিয়ার ‘লাঙল’ প্রতীকের সমর্থনে গণসংযোগে বিএনপি মিছিল নিয়ে হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের মুফতির বাজারে এ ঘটনা ঘটে। তবে হামলার বিষয়টি অস্বীকার করেছেন বিএনপি নেতারা।
এদিকে, ঘটনার খবর পেয়ে বিশ্বনাথ থানার বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত আশিক মিয়াকে আটক করে। তবে তাৎক্ষণিক বাজারের ব্যবসায়ীবৃন্দ ও জাপা নেতৃবৃন্দের অনুরোধে ব্যবসায়ী আশিক মিয়াকে ছেড়ে দেয় পুলিশ। এরপর বাজারে ‘লাঙল’ প্রতীকের সমর্থনে গণসংযোগ করা হয়। গণসংযোগ শেষে পথসভা অনুষ্ঠিত হয়।

খাজাঞ্চী ইউনিয়ন জাতীয় পার্টির সমন্বয়কারী রুবেল আহমদ আফজল জানান, ‘লাঙল’ প্রতীকের সমর্থনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শুক্রবার সন্ধ্যায় স্থানীয় মুফতির বাজারে গণসংযোগ করছিলেন। এ সময় খাজাঞ্চী ইউনিয়ন যুবদল নেতা ধন মিয়া ও আছকর আলীর নেতৃত্বে ধানের শীষের শতাধিক সমর্থক মিছিল দিয়ে ‘লাঙল’ প্রতীকের গণসংযোগে হামলা ও ইটপাটকেল নিক্ষেপ করে। তবে এতে কেউ আহত হননি।
এ ব্যাপারে যুবদল নেতা ধন মিয়া বলেন, মিছিল নিয়ে হামলার অভিযোগটি সঠিক নয়। মিথ্যা অভিযোগ আমাদের বিরুদ্ধে করা হচ্ছে। আমার কোনো হামলা করিনি।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দোহা বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকারী কাউকে পায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা










