সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

বরিশালে আ’লীগের ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনায় মামলা

নিউজ ডেস্ক২২ ডিসেম্বর ২০১৮১ মিনিট পড়া
বরিশালে আ’লীগের ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনায় মামলা

সিল্কিসিটিনিউজ ডেস্ক:

বরিশাল-৫ (সদর) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী জাহিদ ফারুকের নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (২১ ডিসেম্বর) দিবাগত রাতে বরিশাল সদরের কাশিপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলাটি দায়ের করেন। এতে বরিশাল সদরের কাশিপুর ইউনিয়ন ও বাবুগঞ্জ উপজেলার বিএনপি-জামায়াতের ২৭ জনকে নামধারী আসামি করা হয়েছে। পাশাপাশি আরো অজ্ঞাতপরিচয় ২০/২৫ জনকে আসামি করা হয়েছে।

এরই মধ্যে মামলার নামধারী আসামিদের মধ্যে বাবুগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম প্রিন্সকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বাকি অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে কাশিপুরের আবেদ শাহ মাজার সংলগ্ন এলাকায় নৌকা প্রতীকের প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুকের একটি নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ ঘটনো হয়। এতে ক্যাম্পটিতে থাকা বেশ কিছু চেয়ার টেবিলসহ অন্যান্য আসবাবপত্র পুড়ে গেছে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও তখন কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ ঘটনায় শুক্রবার মামলা দায়ের করা হলে হলে রাতেই বাবুগঞ্জ উপজেলার গজালিয়া নামক এলাকা থেকে এজাহারনামীয় আসামি অহিদুল ইসলাম প্রিন্সকে গ্রেফতার করা হয়।