সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

চরম দারিদ্র্যের মধ্যে বড় হচ্ছে ৩৮ কোটি শিশু

নিউজ ডেস্ক৪ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
চরম দারিদ্র্যের মধ্যে বড় হচ্ছে ৩৮ কোটি শিশু

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর পাঁচ ভাগের প্রায় এক ভাগ শিশুই বড় হচ্ছে চরম দারিদ্র্যের মধ্যে। এমন শিশুর সংখ্যা প্রায় ৩৮ কোটি ৫০ লাখ, যাদের পরিবারের আয় দিনে ১ দশমিক ৯ মার্কিন ডলার বা বাংলাদেশি ১৪৮ টাকা অথবা এর চেয়েও কম

।

জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ এবং বিশ্বব্যাংক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

 

দারিদ্র্যের মধ্যে বড় হওয়া শিশুদের সহায়তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংগঠন দুটির পক্ষ থেকে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে।

 

ইউনিসেফ এবং বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, আফ্রিকার সাব-সাহারান অঞ্চলের অর্ধেক শিশু ও দক্ষিণ এশিয়ার তিন ভাগের এক ভাগ শিশু চরম দারিদ্র্যের মধ্যে বেড়ে উঠছে।

 

ইউনিসেফের নির্বাহী পরিচালক অ্যান্থনি লেক বলেন, চরম দারিদ্র্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা। বঞ্চনার কারণে তাদের শরীর ও মানসিক বৃদ্ধি ক্ষতিগ্রস্ত হয়।

 

২০৩০ সালের মধ্যে চরম দারিদ্র্য দূর করার লক্ষ্য নিয়ে কাজ করছে জাতিসংঘ।

সূত্র: এনটিভি