সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রচারণা, উলিপুর আওয়ামী লীগ সভাপতি বহিষ্কার

নিউজ ডেস্ক১৫ ডিসেম্বর ২০১৮১ মিনিট পড়া
দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রচারণা, উলিপুর আওয়ামী লীগ সভাপতি বহিষ্কার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে এবং সংগঠনের আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকা দায়ে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতি শিউলীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করা হয়েছে তার কাছে।

শনিবার (১৫ ডিসেম্বর) আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গঠনতন্ত্রের ৪৬ (ক) অনুচ্ছেদ অনুযায়ী মতি শিউলীকে দল থেকে কেন চূড়ান্তভাবে বহিষ্কার করা হবে না, এ বিষয়ে কারণ দর্শানো নোটিশের জবাব আগামী ১৫ (পনের) কার্যদিবসের মধ্যে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে প্রেরণ করার নির্দেশ প্রদান করা হয়েছে।