সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নাটোর

বাসরঘর ফেলে বর-কনে উধাও

নিউজ ডেস্ক৩ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
বাসরঘর ফেলে বর-কনে উধাও

নিজস্ব প্রতিবেদক, নাটোর:

রোববার দুপুর গড়িয়ে প্রায় বিকেল। বিয়ের আনুষ্ঠানিকতা প্রায় শেষ। খাওয়া-দাওয়াও হয়ে গেছে। পর বর পক্ষ কনে নিয়ে বাড়িতে চলে এসেছেন। বাসরঘরও সাজানো হয়ে গেছে। হটাৎ বাড়িতে পুলিশ-ম্যাজিস্ট্রেটের আগমন। আর সেটি টের পেয়ে বাসরঘর ফেলে রাতেই বর-কনে উধাও।

এ ঘটনায় বরের বাবা জয়নাল প্রামানিককে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে ১৫দিনের দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের খিদিরচাপিলা গ্রামে বাল্যবিয়ের এ ঘটনা ঘটে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার রশিদপুর গ্রামের আক্কেল আলীর সপ্তম শ্রেণি পড়–য়া মেয়ের সাথে জয়নাল প্রামানিকের ছেলে শরীফুল ইসলামের (২৩) বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়েছিল। গোপন খবরে গত রোববার রাতে সহকারি কমিশনার (ভূমি) মোবারক হোসেনের নেতৃত্বে একদল পুলিশ বরের বাড়িতে গিয়ে হাজির হয়।

ভয়ে বর-কনে ও তাদের আত্মীয়স্বজন বাড়ি ছেড়ে পালায়। ঘটনাস্থল থেকে বরের বাবা জয়নাল প্রামানিককে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে ১৫ দিনের দ- দেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন গতকাল সোমবার জানান, কনের বাবা ও বিয়ে পড়ানো কাজীকেও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

স/আ