সিল্কসিটিনিউজ ডেস্ক:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় ঐক্যফ্রন্ট ইশতেহার ঘোষণা করবে আগামী ১৭ ডিসেম্বর। বুধবার বিষয়টি জানিয়ে এজন্য পুলিশের প্রয়োজনীয় সহায়তা চেয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। হোটেল পূর্বাণীতে এক অনুষ্ঠানে ইশতেহার ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
বুধবার জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান সমন্বয়কারী মোস্তফা মহসিন মন্টু স্বাক্ষরিত ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে পাঠানো এক চিঠিতে এসব জানানো হয়। এতে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে অবগতি ও সহযোগিতার জন্য আহ্বান জানানো হয়।

চিঠিতে বলা হয় আগামী ১৭ ডিসেম্বর সকাল ১১টায় হোটেল পূর্বাণীতে জাতীয় ঐক্যফ্রন্টের ইশতেহার ঘোষণা করা হবে।










