সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
বিচিত্র

১০২ বছরে বয়সে ১৪ হাজার ফুট ওপর থেকে ঝাঁপ!(ভিডিও)

নিউজ ডেস্ক১২ ডিসেম্বর ২০১৮১ মিনিট পড়া
১০২ বছরে বয়সে ১৪ হাজার ফুট ওপর থেকে ঝাঁপ!(ভিডিও)

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বয়স মাত্র ১০২ বছর, ১৯৪ দিন। কিন্তু সে তো একটা সংখ্যা মাত্র! মনের জোরের কাছে সেই সংখ্যার কোন গুরুত্বই নেই। সেটাই দেখিয়ে দিলেন অস্ট্রেলিয়ার এই বৃদ্ধা। ১৪,০০০ ফুট থেকে ঝাঁপিয়ে তিনি এখন পৃথিবীর বয়স্কতম স্কাইডাইভার!

মোটর নিউরন রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য অর্থ সংগ্রহ করতে এই কাজ করেন ইরিন ও’শিয়া। তার মেয়ে এই রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর থেকে আক্রান্তদের জন্য অর্থ সংগ্রহের কাজ করছেন তিনি।

অস্ট্রেলিয়ান গণমাধ্যম জানায়, এর আগে ২০১৬-তে নিজের ১০০তম জন্মদিনে প্রথমবার স্কাইডাইভ করেছিলেন ও’শিয়া। কিন্তু এদিনের মতো তা এতটা সফল ছিল না। দক্ষিণ অস্ট্রেলিয়ার আকাশে বিমান থেকে ১৪,০০০ ফুট ওপরে ঝাঁপ দিলেন ইরিন। সঙ্গে ছিলেন এক প্রশিক্ষক। প্যারাশ্যুট ঠিক সময় খুলে নির্ভুল ভাবে মাটিতে নেমে আসেন তিনি।

প্যারাশ্যুট খোলার আগে ঘণ্টায় ২২০ কিলোমিটার বেগে নীচে পড়ার অভিজ্ঞতা কেমন? জানতে চাইলে ইরিন বলেন, ‘সব ঠিক ছিল।’

তিনি বলেন, ‘আকাশ খুবই পরিষ্কার ছিলো। আবহাওয়াও ভাল ছিলো, তবে ওপরে খুব ঠাণ্ডা।’