সিল্কসিটিনিউজ ডেস্ক:
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ছাত্রদল নেতা শামছুল আলম রনি জানান, গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে দুলুকে তুলে নিয়ে যাওয়া হয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মো. মাহবুব আলম বিয়ষটি নিশ্চিত করেন।
তিনি বলেন, তার (দুলু) বিরুদ্ধে একটি মামলায় আদালতের ওয়ারেন্ট থাকায় বিএনপি নেতা দুলুকে গ্রেফতার করা হয়েছে।
২ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তা দুলুর মনোনয়নপত্র বাতিল করার কারণে তিনি এবার নির্বাচন করতে পারছেন না। হাইকোর্টে প্রথমে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বাতিল বললেও আপিল বিভাগ তা সে আদেশ স্থগিত করে দিয়েছেন।
দুলুর আসন নাটোর-২ এ তার স্ত্রী সাবিনা ইয়াসমিন বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।










