সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
আন্তর্জাতিক

কুন্দুজ দখলের চেষ্টা তালেবানদের!

নিউজ ডেস্ক৩ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
কুন্দুজ দখলের চেষ্টা তালেবানদের!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর কুন্দুজে সংঘবদ্ধ হামলা চালিয়েছে তালেবানরা। চারদিক থেকে তারা একসঙ্গে আক্রমণ চালিয়ে কুন্দুজ শহরে প্রবেশ করেছে বলে জানিয়েছেন জ্যেষ্ঠ এক পুলিশ কর্মকর্তা।

 

শের আলি কামাল নামে এক কমান্ডার জানান, রোববার (০২ অক্টোবর) দিনগত মধ্যরাতে তালেবান সদস্যরা শহরটিতে হামলা চালায়। বর্তমানে কুন্দুজ শহর ও আশপাশের এলাকায় একই পরিস্থিতি বিরাজ করছে।

 

তবে তালেবান যোদ্ধাদের প্রচেষ্টা ব্যর্থ করতে আমরা পুরোদমে আমাদের অপারেশন অব্যাহত রেখেছি।

 

এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, একে-৪৭ রাইফেল, মেশিন গান, রকেট, গ্রেনেড নিয়ে পাঁচ তালেবান যোদ্ধা শহরটিতে প্রবেশ করে হামলা শুরু করে।

সূত্র: বাংলা নিউজ