সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

বিএনপির গুলশান কার্যালয় ভাঙচুর

নিউজ ডেস্ক৮ ডিসেম্বর ২০১৮১ মিনিট পড়া
বিএনপির গুলশান কার্যালয় ভাঙচুর

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিএনপির মনোনয়নবঞ্চিতরা দলটির গুলশান কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছন। তারা ইটপাটকেল নিক্ষেপ করে হামলা চালিয়ে কার্যালয়টির গ্লাস ভাঙচুর করে। এতে এক সংবাদ কর্মী ইটের আঘাতে আহত হয়েছেন।

শনিবার সন্ধ্যার দিকে এ হামলা ও ভাঙচুর চালান মনোনয়নবঞ্চিতদের সমর্থকরা।

জানা গেছে, শেরপুর-২ আসনের মনোনয়নবঞ্চিত ফাহিম চৌধুরী, গোপালগঞ্জ-১ আসনের সেলিমুজ্জামান, চাঁদপুর-১ আসনের আ ন ম এহসানুল হক মিলনের সমর্থকেরা এ হামলা চালায়।

এদিকে শনিবার সকালে বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন মনোনয়নবঞ্চিত সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনের কর্মী সমর্থকরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। এক পর্যায়ে তারা কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন।

এর আগে শুক্রবার সন্ধ্যায় চূড়ান্ত তালিকা ঘোষণার পরই গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ের সামনে নতুন করে মনোনয়ন চূড়ান্ত করার দাবি করে বঞ্চিতদের সমর্থকরা।

মির্জা ফখরুল তালিকা প্রকাশ করে গুলশান কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে প্রতিবাদী স্লোগান দেয় বঞ্চিতদের সমর্থকরা৷