সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

বৈঠকে ঐক্যফ্রন্ট, যেকোনো সময় প্রার্থী তালিকা ঘোষণা

নিউজ ডেস্ক৮ ডিসেম্বর ২০১৮১ মিনিট পড়া
বৈঠকে ঐক্যফ্রন্ট, যেকোনো সময় প্রার্থী তালিকা ঘোষণা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আসন ভাগাভাগিতে বিএনপির সঙ্গে মীমাংসা না হওয়ায় চূড়ান্ত তালিকা প্রকাশ করতে পারেনি জাতীয় ঐক্যফ্রন্ট। এ নিয়ে গত কয়েকদিন ধরেই নাটকীয়তা চলছে।

শনিবার বেলা ১১টায় ফের বৈঠকে বসেছে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি।

যে কোনো সময় প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ইতিমধ্যে ২০৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে দলটি।

তবে বিএনপিকে জাতীয় ঐক্যফ্রন্ট আসনের যে চাহিদা দিয়েছে, তা নিয়ে মতানৈক্য দেখা দেয়ায় শুক্রবার প্রার্থী ঘোষণা করা হয়নি বলে সূত্র জানিয়েছে।

গণফোরামের গণমাধ্যম সমন্বয়ক লতিফুর বারী হামীম সাংবাদিকদের বলেন, আসন ভাগাভাগি নিয়ে আলোচনা এখনো চলছে। এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে আজ যেকোনো সময় প্রার্থী ঘোষণা করা হতে পারে। যুগান্তর