সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

আপিলেও ইমরান বাদ

নিউজ ডেস্ক৭ ডিসেম্বর ২০১৮১ মিনিট পড়া
আপিলেও ইমরান বাদ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের মনোনয়নপত্র আপিলেও বাতিলের সিদ্ধান্ত হয়েছে।

শুক্রবার আপিল শুনানি শেষে ইসি মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত রাখে।

নির্বাচন কমিশন আগে বলেছিল, ইমরানের মনোনয়নপত্রে নির্দিষ্ট সংখ্যক জনসমর্থনের তথ্য জমা না দেওয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়। এ সিদ্ধান্তের বিরুদ্ধেই আপিল করেছিলেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র। তবে এ সিদ্ধান্ত বদল হয়নি।

রাজীবপুর, রৌমারী ও চিলমারী উপজেলা নিয়ে গঠিত কুড়িগ্রাম-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়তে চেয়েছিলেন ইমরান এইচ সরকার।

গত রোববার সকালে কুড়িগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুলতানা পারভীন ইমরান সরকারের মনোনয়নপত্র বাতিলের ঘোষণা দেন।

জেলা নির্বাচন কর্মকর্তার অফিসসূত্রে জানা গেছে, জাতীয় নির্বাচন স্বতন্ত্র প্রার্থী হলে সংশ্লিষ্ট আসনের মোট ভোটারের ন্যূনতম ১ শতাংশ ভোটারের সমর্থন থাকতে হয়। ইমরান এইচ সরকারের এ সম্পর্কিত তথ্যে ঘাটতি রয়েছে। তাই জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেন।

ওই সময় ইমরান এইচ সরকার বলেন, খোঁড়া অজুহাতে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তালিকায় দেয়া আমাদের সমর্থক ভোটারদের সংখ্যায় কোনো ঘাটতি নেই। হয়তো ক্রমিক সংখ্যায় ভুল থাকতে পারে, যা সংশোধনযোগ্য।