সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
মিডিয়ার সংবাদ

বাকৃবিতে সাংবাদিককে ছাত্রলীগের মারধর: অভিযুক্তদের বহিস্কার দাবি রাবি প্রেসক্লাবের

নিউজ ডেস্ক৬ ডিসেম্বর ২০১৮১ মিনিট পড়া
বাকৃবিতে সাংবাদিককে ছাত্রলীগের মারধর: অভিযুক্তদের বহিস্কার দাবি রাবি প্রেসক্লাবের

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কর্মরত কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবুল বাশার মিরাজকে ছাত্রলীগ নেতাকর্মী কর্তৃক মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের বহিস্কারের দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকেরা।

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম তুষার ও সাধারণ সম্পাদক মানিক রাইহান বাপ্পী এক বিবৃতিতে প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের পক্ষে ঘটনার প্রতিবাদ একই সাথে নিন্দা জ্ঞাপনের সাথে এ দাবি জানান সাংবাদিক নেতারা।

বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রলীগ ইতিবাচক নেতৃত্বের নির্দেশ দিলেও ক্যাম্পাসগুলো ছাত্রলীগ নামধারী কতিপয় নেতা সন্ত্রাসী ভূমিকা পালন করছে। নিজেদের মধ্যে দ্বন্দ্বসহ বিভিন্ন কারণে শিক্ষার্থীদের উপর হাত তুলছে তারা। সাংবাদিকদের উপরও হামলার ঘটনা এখন নিত্য দিনের। এই সন্ত্রাসীদের অচিরেই আইনের আওতায় এনে বিচারের জোর দাবি জানাচ্ছি।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের গেস্টরুমে গত বুধবার (৫ ডিসেম্বর) রাত ১১ টার দিকে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সংবাদ সংগ্রহ করতে গেলে আবুল বাশারকে মারধর করে ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

স/অ