সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

ইসিকে ধন্যবাদ জানিয়েছেন মির্জা ফখরুল

নিউজ ডেস্ক৬ ডিসেম্বর ২০১৮১ মিনিট পড়া
ইসিকে ধন্যবাদ জানিয়েছেন মির্জা ফখরুল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আপিলের মাধ্যমে বিএনপি প্রার্থীদের অনেককে বৈধ ঘোষণায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার বিকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, রিটার্নিং কর্মকর্তারা যে অসংখ্য প্রার্থীকে অবৈধ ঘোষণা করেছিলেন, আজকে নির্বাচন কমিশনের শুনানির মধ্য দিয়ে তাদের অনেকেই প্রার্থী হওয়ার যোগ্য বলে বিবেচিত হয়েছেন। আমি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই, তারা ন্যায়বিচার করেছে।

বিএনপির অনেক প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হওয়ার ঘোষণাকে একটি বিজয় উল্লেখ করে মহাসচিব বলেন, বিএনপির আন্দোলনে জনগণের বিজয় এটাই যে আজকে দলের প্রার্থীরা বৈধ হয়ে এসেছেন এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন।

তিনি বলেন, আমি এটাও আশা করি, ন্যায়বিচার যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে দেশনেত্রী খালেদা জিয়াও নির্বাচনে বৈধ প্রার্থী হিসেবে ঘোষিত হবেন, বিবেচিত হবেন।

তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন যেসব কর্মকর্তাকে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দিয়েছিলেন, সেখানে অনেক জায়গায় প্রার্থীরা ন্যায়বিচার পাননি। এছাড়া সরকার ভীতসন্ত্রস্ত বলেই রাষ্ট্রযন্ত্রকে বেআইনিভাবে হস্তক্ষেপ করছে।