সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
আন্তর্জাতিক

ভারতে উড়ে আসছে কাশ্মীর-সংক্রান্ত বার্তা লেখা বেলুন

নিউজ ডেস্ক২ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া
ভারতে উড়ে আসছে কাশ্মীর-সংক্রান্ত বার্তা লেখা বেলুন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতের পাঞ্জাব রাজ্যের পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় বেশকিছু হলুদ রঙের বেলুন এসে পড়ার পর এগুলো কোত্থেকে এসেছে তার অনুসন্ধানে নেমেছে পুলিশ।

 

বেলুনগুলোতে উর্দুতে লেখা কিছু বার্তা আটকে দেয়া আছে – যাতে কাশ্মীর পরিস্থিতিকে কেন্দ্র করে ভারতকে হুমকি দেয়া হয়েছে এবং পাকিস্তানের সামরিক বাহিনীর বীরত্বের কথা জাহির করা হয়েছে।

 

সংবাদ মাধ্যমের রিপোর্টে বলা হচ্ছে যে পাকিস্তান থেকেই এই বেলুনগুলো পাঠানো হয়েছে।

 

রিপোর্টে বলা হয়, ফিরোজপুরের সীমান্তের কাছে একটি বেলুন এসে পড়েছে – যাতে ভারতের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বেলুনে লেখা: “মোদিজি, আইয়ুবির তলোয়ার এখনোআমাদের সাথেই আছে। ইসলাম জিন্দাবাদ।”

 

টাইমস অব ইন্ডিয়ার রিপোর্টে বলা হয়, বেশির ভাগ বেলুনেই ভারতের নিরাপত্তা বাহিনী এবং মহিলাদের নামে ‘অশ্লীল কথাবার্তা’ লেখা আছে।

 

দিনানগরের পুলিশ জানাচ্ছে, সেখানে পাওয়া একটি বেলুন-বার্তায় বলা হয় “কাশ্মীরই শেষ পর্যন্ত ভারতের ধ্বংস ডেকে আনবে।”

 

একটি বার্তায় লেখা: পাকিস্তানের সেনাদের বীরত্বের ব্যাপারে মি. মোদি যেন সাবধান থাকেন।

_91491024_611738430

গত মাসে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের উরিতে একটি সেনা ক্যাম্পে এক জঙ্গী আক্রমণে ১৮ জন ভারতীয় সেনা নিহত হয়। তার পর থেকে দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে।

 

দশ দিন আগে উর্দুতে লেখা বার্তা বহনকারী একটি কবুতর ভারতে উড়ে এলে পুলিশ তাকে আটক করে। কর্তৃপক্ষ বলছে, কবুতরটি পাকিস্তান থেকেই এসেছিল।

 

বিএএফের কর্মকর্তাদের উদ্ধুত করে টাইমস অব ইন্ডিয়ার রিপোর্টে বলা হয়, তারা বিষয়টি গুরুত্বে সাথে নিচ্ছেন -কারণ এই বেলুন গুলোতে নোংরা কথাবার্তা লেখা আছে।

সূত্র: বিবিসি বাংলা