সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

রুহুল আমিন বাদ, জাপার নতুন মহাসচিব রাঙ্গা

নিউজ ডেস্ক৩ ডিসেম্বর ২০১৮১ মিনিট পড়া
রুহুল আমিন বাদ, জাপার নতুন মহাসচিব রাঙ্গা

সিল্কসিটিনিউজ ডেস্ক: জাতীয় পার্টির নতুন মহাসচিব করা হয়েছে দলের প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙ্গাকে। এ পদ থেকে এবিএম রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে রাঙ্গাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রেস সেক্রেটারি সুনীল শুভ রায়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এরশাদের সই করা ওই বিজ্ঞপ্তি বলা হয়েছে, ‘আপনাকে (মসিউর রহমান রাঙ্গা) জাতীয় পার্টির মহাসচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। পার্টির প্রেসিডিয়াম সদস্যের পাশাপাশি আপনি এই অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যা অবিলম্বে কার্যকর হবে।’