সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

ডলার খরচ করেও আন্তর্জাতিক সমর্থন পাচ্ছে না বিএনপি : ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক১ ডিসেম্বর ২০১৮১ মিনিট পড়া
ডলার খরচ করেও আন্তর্জাতিক সমর্থন পাচ্ছে না বিএনপি : ওবায়দুল কাদের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি লাখ লাখ ডলার খরচ করেও আন্তর্জাতিক সমর্থন পাচ্ছে না বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন ।

আজ শনিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন ওবায়দুল কাদের।

মন্ত্রী বলেন, বিএনপি লবিস্ট নিয়োগ দিয়ে লাখ লাখ ডলার খরচ করেও আন্তর্জাতিক সমর্থন পাচ্ছে না। তারা গণতান্ত্রিকক্রমেই বন্ধুহীন হয়ে পড়েছে। শুধু পাকিস্তানের সঙ্গে তাদের বন্ধুত্ব অটুট রয়েছে।

ওবায়দুল কাদের বিএনপি প্রসঙ্গে আরো বলেন, ‘তারা বুঝে গেছে আগামী নির্বাচনে বিজয়ী হতে পারবে না। এজন্য তারা বাকযুদ্ধ চালিয়ে যাচ্ছে।’