সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের উদ্যোগ নেয়নি নির্বাচন কমিশন

নিউজ ডেস্ক৩০ নভেম্বর ২০১৮২ মিনিট পড়া
সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের উদ্যোগ নেয়নি নির্বাচন কমিশন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির নেতাদের সাথে গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে বৈঠকে করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল।

এতে নির্বাচনের আগে দেশের রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ নির্বাচনী পরিবেশের বিষয়ে ইইউ প্রতিনিধি দলকে অবহিত করেছে দলটি। বিএনপি বলেছে, একটি বিশ্বাসযোগ্য, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের কোনো ধরনের উদ্যোগ নেয়নি নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সরকারের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে।

গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে প্রায় দুই ঘণ্টার বৈঠকে এসব বিষয়ে জানায় দলটি। জানা গেছে, দেশের নির্বাচনী পরিবেশ বিষয়ে বিএনপি ইইউ প্রতিনিধি দলকে জানিয়েছে দলটি। নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সংলাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের পরিবেশ ঠিক রাখতে হয়রানিমূলক কোনো মামলা না দেওয়ার বিষয়ে আশ্বস্ত করেছিলেন। কিন্তু সেই আশ্বাসের পরিপ্রেক্ষিতে কোনো ধরনের ব্যবস্থা না নেওয়ার বিষয়টি ইইউ প্রতিনিধি দলকে জানিয়েছে বিএনপি। বিএনপি বলেছে, সারা দেশে দলের নেতা-কর্মীদের নামে হয়রানিমূলক মামলা দেওয়া হচ্ছে এবং গ্রেপ্তার অব্যাহত রাখা হয়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর আসনে দলের মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকনকে বুধবার বিশেষ নিরাপত্তা আইনের এক মামলায় কারাগারে পাঠানো হয়েছে—এ বিষয়টিও প্রতিনিধি দলকে জানিয়েছে দলটি।

বৈঠক সূত্র আরও বলছে, ইইউ আগামী নির্বাচনে তাদের কোনো প্রতিনিধি পাঠাবে না। কিন্তু সফররত প্রতিনিধি দলটি আগামী এক মাস বাংলাদেশে অবস্থান করবে। এই সময়ে দেশের নির্বাচনী পরিবেশ গভীরভাবে পর্যবেক্ষণ করবে ইইউ। এ ছাড়া বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের সাথে সরকারের আচরণ কী হয়, সেটিও জানার চেষ্টা করবে ইইউ।

বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন বিশেষজ্ঞ ডেভিড নোয়েল ওয়ার্ড ও ইরিনা মারিয়া গৌনারি এবং ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত রেন্সজে তেরিংক উপস্থিত ছিলেন।

বিএনপির পক্ষ থেকে বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান, স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দীন আহমদ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল বৈঠকে উপস্থিত ছিলেন।

আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে ইইউর দুজন নির্বাচন বিশেষজ্ঞ গত মঙ্গলবার ঢাকায় আসেন। তারা নির্বাচনের আগে ও পরে বাংলাদেশে অবস্থান করবেন। ১৫ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থান করে নির্বাচন পর্যবেক্ষণ করবেন তাঁরা।