সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

যে কারণে ঐক্যফ্রন্টে ভিড়ছে আ’লীগ নেতারা

নিউজ ডেস্ক২৮ নভেম্বর ২০১৮২ মিনিট পড়া
যে কারণে ঐক্যফ্রন্টে ভিড়ছে আ’লীগ নেতারা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ আওয়ামী লীগের বেশ কিছু নেতা আনুষ্ঠানিকভাবে বিএনপি ও গণফোরামে যোগ দিয়েছে। মূলত ঐক্যফ্রন্টের সঙ্গে নিজেদের একাত্বতা ঘোষণা করে আগামী নির্বাচনে অংশ নেয়ার জন্য তারা

এ পর্যন্ত আওয়ামী লীগের সাবেক সাংসদ গোলাম মাওলা রনি সরাসরি বিএনপিতে এবং তিনজন জনপ্রিয় রাজনৈতিক নেতা ও প্রায় দশজন সাবেক সেনা কর্মকর্তা জাতীয় ঐক্যফ্রন্টের দল গণফোরামে যোগ দিয়েছেন। তবে আওয়ামী লীগ থেকে যারা বিএনপি বা গণফোরামে যোগ দিচ্ছেন তারা প্রায় সবাই দলে কোনঠাসা ছিলেন।

গণফোরাম নেতাদের উদ্ধৃতি দিয়ে খবরে বলা হয়েছে, গণফোরামের দীর্ঘ ২৫ বছরের রাজনীতিতে এবার নির্বাচনকে সামনে রেখে তাদের দলে অনেকে ভিড় করছেন।

তবে রাজনীতি বিশ্লেষকরা বিষয়টি দেখছেন অন্যভাবে। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, এখন দলবদলের পিছনে নির্বাচনে আসন পাওয়া ছাড়া আদর্শ বা অন্য কোন বিষয় নেই। ড. কামাল হোসেনের কারণে এখন গণফোরামের নামটা প্রমিনেন্টলী এসে গেছে।

তিনি বলেন, এতদিন যারা আওয়ামী লীগের ছাতা নিয়ে ঘুরেছে, তাদের জন্য হঠাৎ করে বিএনপিতে যাওয়া তো কঠিন ব্যাপার। সে কারণে তারা গণফোরামে ভিড় করছে। গণফোরামের নেতারা তো এক সময় আওয়ামী লীগে ছিলই।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, গণফোরাম দল ছোট হলেও দেশের রাজনৈতিক অঙ্গনে এবং পশ্চিমা দেশগুলোর কাছে ড. কামাল হোসেনের গ্রহণযোগ্যতা থাকায় বিএনপি তাঁর নেতৃত্বে জোট করেছে। সেখানে আওয়ামী লীগের সাবেক অনেক নেতা ড. হোসেনের গণফোরামে যোগ দিয়ে নির্বাচনে বিএনপির ভোট ব্যাংক ব্যবহারের সুযোগ নিচ্ছেন।

গণফোরামের কার্যনির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী বলেন, অনেকে আছেন, যারা সকালে একটা অফিসে যায়, মনোনয়ন না পেলে বিকেলে আরেকটা অফিসে যায়। এ রকম আমরা আগের নির্বাচনগুলোতেও দেখেছি। সুস্থ ধারার রাজনীতি চালু করার যে প্রচেষ্টা আমরা করছি, সেটা তো একটা নির্বাচন দিয়ে করা সম্ভব নয়।